কুমিল্লায় ভুয়া ম্যাজিস্ট্রেটের জেল

কুমিল্লায় মোতালেব হোসেন ভূঁইয়া নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে সফিক মিয়া ওরফে মনু মিয়া নামে এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে একই ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ দণ্ড দেন জেলার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম ইয়াসির আরাফাত। বিকালে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

লালমাই উপজেলার ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণাকালে ভূক্তভোগী ও স্থানীয় লোকজন মোতালেব হোসেন ভূঁইয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম ইয়াসির আরাফাতের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় মোতালেব হোসেন ভূঁঁইয়ার স্বীকারোক্তিতে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।