বেড়ায় হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

বেড়া উপজেলার শেখপাড়া গ্রামের রফিকুল ইসলামের (হকাই) হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সিনেমা হলের মোড় সংলগ্ন রাস্তায় স্থানীয় জনসাধারণ মানববন্ধন করে। মানববন্ধনের পর সেখান থেকে একটি ঝটিকা মিছিল নিয়ে বেড়া মডেল থানার সামনে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।

গত সোমবার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে হকাই শেখ ও তার ভাই ফরিদ শেখ আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হলে পরদিন সকালে তার মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় নিহতের মা বাদী হয়ে বেড়া মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত আসলাম শেখ নামে একজনকে আটক করেছে।