দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লস। রোববার (২৬ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার্লসের দ্রুততম সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ব্যাট করতে নেমে বিস্ফোরক ব্যাটিংয়ে মাত্র ৩৯ বলে শতক পূরণ করেন জনসন চার্লস। সেইসঙ্গে উইন্ডিজের টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন এই ব্যাটার। 'দ্য ইউনিভার্স বস' খ্যাত ক্রিস গেইলকে হটিয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন চার্লস। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গেইল ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল।
দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ডের তালিকায় এখন দুই নম্বরে জনসন চার্লস। ৩৫ বলে সেঞ্চুরি করে এক নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার। শেষ পর্যন্ত ৪৬ বলে ১০ চার ও ১১ ছক্কায় করেন ১১৮ রান করে আউট হন জনসন চার্লস