জাতীয় রাজস্ব বোর্ডের বন্ড ব্যবস্থাপনা অটোমেশন কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করার লক্ষ্যে সম্প্রতি রাজধানীর মতিঝিলের একটি হোটেলে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে অটোমেশন পর্যায়ে বিভিন্ন কার্যক্রমের উপর তাদের বিশদভাবে অবহিত করা হয়। সেমিনারের উদ্বোধনী বক্তব্য দেন এনবিআরের সদস্য (শুল্ক : রপ্তানি ও বন্ড) এবং বন্ড ম্যানেজমেন্ট অটোমেশন প্রকল্পের পরিচালক সুলতান মোহাম্মদ ইকবাল।
এ সময় বাংলাদেশ ব্যাংক, বেপজা, ইপিবিসহ বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ছাড়াও বিজিএমইএ, বিপিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিজিপিএমইএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারের বিষয়ভিত্তিক দুই পর্বের মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার কমিশনার এস এম হুমায়ুন কবির ও কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম এর কমিশনার মো. আজিজুর রহমান।— প্রেস বিজ্ঞপ্তি