পাবনা চাটমোহরে পুকুরের পানিতে ডুবে রাব্বী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাব্বী ওই গ্রামের শামসুল হক প্রাংয়ের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে সবার অগোচরে শিশু রাব্বী গ্রামের ইবাজ আলীর পুকুরের পানিতে ডুবে মারা যায়। খোঁজাখুঁজির পর শিশুটির লাশ পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়।
ইত্তেফাক/বিএএফ