নিয়োগ বিজ্ঞপ্তি: একটি স্বনামধন্য লাইটিং প্রতিষ্ঠানে জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে নিয়োগ প্রদান করা হবে। ০১. শোরুম সেল্স এক্সিকিউটিভ- স্নাতক, ০২. মার্কেটিং এক্সিকিউটিভ- স্নাতক, ০৩. ডেলিভারীম্যান- এইচএসসি। কম্পিউটার চালনায় ০২ বছরের অভিজ্ঞতা। বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষে। শরীয়তপুরের প্রার্থীদের অগ্রাধিকার। যোগাযোগ: লাইটিং ওয়ার্ল্ড, ঠিকানা: ৩/৪-এ, পুরানা পল্টন, সাব্বির টাওয়ার, ঢাকা-১০০০। সিএম-৮৬৯
নিয়োগ বিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের নিজেস্ব অর্থায়নে ও আকর্ষণীয় বেতনে বাংলা ও ICT বিষয়ের একজন করে দক্ষ ও অভিজ্ঞ খণ্ডকালীন প্রভাষক নিয়োগ দেওয়া হইবে। প্রার্থীদের আগামী ৩০/০৬/২০১৯ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ও অভিজ্ঞতার ১ সেট সত্যায়িত ছায়ালিপি, ১ কপি ছবি ও মোবাইল নম্বরসহ দরখাস্ত প্রেরণ করার জন্য অনুরোধ করা হইল। অধ্যক্ষ, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ, জালকুড়ি-১৪২০, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। সিএম-৮৬৫
নূরানী বিভাগে শিক্ষক নিয়োগ: পিরোজপুরের ভাণ্ডারিয়া পূর্ব ভাণ্ডারিয়া মিয়াবাড়ী (মন্ত্রীবাড়ী) জামে মসজিদ কমপ্লেক্স বহুতল কোরআন হাফিজিয়া তাজবিতুল কুরআন নূরানী মাদ্রাসা। ডাকঘর: ভাণ্ডারিয়া, জেলা: পিরোজপুর-এর জন্য একজন জেনারেল বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের উপর নূরানী ট্রেনিংপ্রাপ্ত অভিজ্ঞ নূরানী শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল নম্বরসহ আগামী ২৮-০৬-২০১৯ইং তারিখের মধ্যে সভাপতি বরাবরে আবেদন করার জন্য অনুরোধ করা হইল। বেতন আলোচনা সাপেক্ষে। -সভাপতি সিকে-১৫৯৪