ভারতীয় দল পাকিস্তানকে হারানোর পর এখন আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি আত্মবিশ্বাসী। তাদের শরীরী ভাষাতেও তার ছাপ পড়ছে। সর্বশেষ জানা গেছে কোহলির নেতৃত্বাধীন বিশ্বকাপের অন্যতম ফেবারিট দলটি আফগানিস্তানের বিরুদ্ধে পরের খেলায় মাঠে নামবে নতুন হেয়ারস্টাইল নিয়ে।
ভারতীয় দলে হেয়ারস্টাইলের ব্যাপারে সবচেয়ে বেশি আলোচিত মহেন্দ্র সিং ধোনি। তিনি বরাবরই চুলকাটা নিয়ে নানান রকমের স্টাইল করিয়ে থাকেন। ভারতীয় গণমাধ্যমের সুবাদে জানা যাচ্ছে শনিবারের খেলাটিতে নতুন হেয়ারস্টাইলে দেখা যাবে কোহলি, ধোনি, হার্দিক পান্ডিয়া ও যুজবেন্দ্র চাহালকে।
গত বুধবার লন্ডনে নতুন এই হেয়ারস্টাইল করিয়েছেন এরা। বিখ্যাত হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম খেলোয়াড়দের নিয়ে কয়েকটি ছবিও পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে এই ক্রিকেটারদের চুল দুদিকে ছোট করে ছাঁটা।