অঞ্জন’স এর ঈদ আয়োজন    

বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। ঈদকে কেন্দ্র করে সবার মধ্যে একটি উচ্ছ্বাস কাজ করে। দিনটিকে সুন্দরভাবে উৎযাপন করতে পোশাক একটি অন্যতম উপকরণ। তাই অঞ্জন’স সব সময়ই চেষ্টা থাকে ঈদের পোশাক ডিজাইনে যেন ভিন্নতা থাকে। মূলত কাপড়, রঙ ও ডিজাইন তিনটি বিষয় বেশি গুরুত্ব পেয়ে থাকে।  

ছবি ও পোশাক: অঞ্জন’স

এবারের ঈদ বৈশাখ মাসে। তাই এই সময় গরম থাকে সেই বিষয়টি পোশাক ডিজাইনে গুরুত্ব পেয়েছে। এখনকার সময় সবাই আরামদায়ক পোশাক পছন্দ করে, এজন্য সুতি, ভয়েল, লিনেন, সিল্ক, মসলিন এই ধরনের কাপড় বেশি ব্যবহার হয়েছে এবারের আয়োজন। ডিজাইন ও প্যাটার্নেও এসেছে নতুনত্ব। 

ছবি ও পোশাক: অঞ্জন’স

এবারের ঈদ আয়োজনে ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, ফতুয়া, কটি। মেয়েদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার কামিজ, ওড়না, ফতুয়া, টপস, স্কার্ফ, হ্যান্ড মেইড জুয়েলারি। 

ছবি ও পোশাক: অঞ্জন’স
শিশু-কিশোরদের আয়োজনে বয়েজদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, গার্লসদের জন্য রয়েছে টপস, ফ্রক, সালোয়ার কামিজ ও ওড়না। অলিভ, কফি, বাদামি, সাদা, লাল, সবুজ, মেরুন রঙ বেশি প্রাধান্য পেয়েছে অঞ্জন’স এর এবারের ঈদ আয়োজনে। বিভিন্ন ধরনের কাপড়ে এবারের ঈদ সাজানো হয়েছে। জ্যাকার্ড ডিজাইনের কাপড় বেশি ব্যবহার করা হয়েছে এবারের আয়োজনে। 

ছবি ও পোশাক: অঞ্জন’স

বৈচিত্রময় ডিজাইনের পোশাক গুলোতে এমব্রয়ডারি ও প্রিন্ট এর ব্যবহার হয়েছে বেশি। মেয়েদের টপসগুলো শর্ট, লং ও সেমি লং তিন ধরনের লেন্থে করা হয়েছে। ছেলে ও মেয়েদের উভয়েরই স্লিম ফিট ও রেগুলোর ফিট দু ধরনের প্যাটার্নে পোশাক করা হয়েছে। শাড়ির ডিজাইনেও এসেছে বৈচিত্র্য।

ছবি ও পোশাক: অঞ্জন’স

এবারের আয়োজনে সুতি, হাফ সিল্ক, কটন সিল্ক শাড়ি গুলোতে বøকপ্রিন্ট, স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারি করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল উইভিং ডিজাইন, জামদানি ও কাতান শাড়ি রয়েছে।

ছবি ও পোশাক: অঞ্জন’স

প্রতি বছর অঞ্জন’স কিছু গ্রæপ ডিজাইন করে থাকে। এবারেও অনেকগুলো গ্রæপ ও ডুয়েট ডিজাইন করা হয়েছে। কিছু গ্রæপ হয়েছে পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার কামিজ, টপস, গার্লস সালোয়ার কামিজ ও বয়েজ পাঞ্জাবি। কিছু গ্রæপ হয়েছে পাঞ্জাবি, বয়েজ পাঞ্জাবি, সালোয়ার কামিজ ও গার্লস সালোয়ার কামিজ। ডুয়েট করা হয়েছে শাড়ি-পাঞ্জাবি, সালোয়ার কামিজ-পাঞ্জাবি, পাঞ্জাবি-বয়েজ পাঞ্জাবি, সালোয়ার কামিজ - গার্লস সালোয়ার কামিজ। ঈদের দিনকে আরও বেশি আনন্দময় ও উৎসব মুখর করতে এই ইউনিক ডিজাইন গুলো করা হয়েছে। 

ছবি ও পোশাক: অঞ্জন’স

ঈদের এই নতুন আয়োজন অঞ্জন’স এর সকল ষ্টোর ও অনলাইন ষ্টোরে (িি.িধহলধহং.পড়স) পাওয়া যাবে।