ইফতারের তালিকায় মুড়ির প্রাধান্য

ইফতারে যত কিছু্ই খাওয়া হোক না কেন একটু ছোলা- মুড়ি না খেলে যেন খাওয়াটাই অসম্পন্ন মনে হয়। তবে শুধু স্বাদের জন্যই মুড়ি খাওয়া হয় তা কিন্তু নয়। স্বাস্থ্য ভালো রাখতেও মুড়ি অনেক উপকারি। সেক্ষেত্রে 'মুড়ি খা' কথাটি কিন্তু কেবল বন্ধুরাই মজার ছলেই বলে না, ডাক্তার এবং নিউট্রোনিষ্টরাও স্বাস্থ্য ভালো রাখতে খাদ্য তালিকায় মুড়িকে প্রাধান্য দিতে বলেন।  মুড়ির কিছু উপকারি গুণাগুণ সম্পর্কে জানিয়েছেন ডাক্তার তাবাসসুম রেজা। চলুন জেনে নেই: 

ইফতার

  • মুড়ি এসিডিটি নিয়ন্ত্রণ করে শরীরের ওজন কমাতে সাহায্য করে।
  • মুড়িতে সোডিয়ামের পরিমাণ কম থাকায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
  • সারাদিন রোজা রাখার পর যদি পেটের সমস্যা হয় তাহলে শুকনো মুড়ি কিংবা ভেজা মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায়।

ইফতার

  • মুড়িতে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায়।
  • মুড়িতে রয়েছে প্রচুর পরিমানে শর্করা। তাই এটি শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। সারাদিন কাজে সক্রিয় থাকতে শরীরে  জ্বালানি হিসেবে কাজ করে মুড়ি।