‘রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট সমাজসেবাকে শিল্পে পরিণত করার লক্ষে কাজ করছে’

‘জবাবদিহিতা সাংগঠনিক একাত্মতার মূল ভিত্তি। এ সংক্রান্ত মনোভাব সংগঠকদের পারফরম্যান্স এবং ভালো ফলাফল অর্জনে তাগিদ দেয়। নেতৃত্বের দক্ষতার মূলেও রয়েছে এটি। যে নেতা নিজেকে জবাবদিহি রাখেন না তিনি অন্যদের নেতৃত্বদানে সমস্যায় পড়বেন-সফল হবেন না’।

রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের ৮৮০তম পাক্ষিক সভা ও ইফতার মাহফিলে বক্তারা একথা বলেন।

ক্লাবের চার্টার প্রেসিডেন্ট সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ১ এপ্রিল স্থানীয় একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন গভর্নর ইলেক্ট ইঞ্জিনিয়ার মতিউর রহমান, গভর্নর নমিনী ডেজিগনেট ডা. মঈনুল ইসলাম মাহমুদ, ক্লাব মেম্বার রোটারিয়ান পিপি এ আর খান, রোটারিয়ান পিপি কর্নেল (অব.) জয়নুর রশীদ, রোটারিয়ান পিপি কামরুল ইসলাম, রোটারিয়ান পিপি মোঃ শহিদুল্লাহ, রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম, রোটারিয়ান পিপি পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান পিপি জয় দেব দাশ, রোটারিয়ান অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, রোটারিয়ান লেখক-সাংবাদিক শওকত বাঙালি, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান ডা. মোবাশে^রুল আমিন, রোটারিয়ান নিলুফার আজাদ প্রমুখ।

লেখক-সাংবাদিক শওকত বাঙালিকে রোটারী পিন পরিয়ে দেয়া হচ্ছে

সভায় রমজানে উপলব্ধি ফাউন্ডেশনের প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইফতার এবং রাউজানে ১০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গভর্নর ইলেক্ট ইঞ্জিনিয়ার মতিউর রহমান ও গভর্নর নমিনী ডেজিগনেট ডা. মঈনুল ইসলাম মাহমুদ দুইজন নতুন সদস্যকে রোটারি-এর পিন পরিয়ে দেন এবং নতুন সদস্য বৃজেট ডায়েসকে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রত্যেকের পরিবার এবং রোটারেক্ট ক্লাব অব চিটাগাং ইস্টের সদস্যরাও উপস্থিত ছিলেন।

রোটারিয়ান পিপি রাকিবুল ইসলামের ধন্যবাদ জ্ঞাপন এবং রোটারিয়ান পিপি মোঃ শহিদুল্লাহ এর মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।