ভোরের পাতা সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা

দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। মামলাটির দুই নম্বর বিবাদি সংশ্লিষ্ট পত্রিকার রিপোর্টার উত্পল দাস। 

গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে মামলাটি করা হয়। ভারপ্রাপ্ত বিচারক মোকলেছুর রহমান শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে জবাব দাখিলের জন্য সমন জারির নির্দেশ দেন। ২৫ জুলাই মামলাটির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।