গুগলের অনুবাদ টুলটি অনেকেই ব্যবহার করেন। কিন্তু সবসময় লেখা পাওয়া সম্ভব না। অনেক সময় স্ক্রিনশট বা কোনো পিডিএফের স্ক্রিনশটের অনুবাদ করতে হলে নানা ঝামেলার মুখোমুখি হতে হয়। কিন্তু এই সমস্যা আর থাকছে না। এখন গুগলে ছবি দিয়েও অনুবাদ করা যাবে। ডেস্কটপে সহজেই এটি ব্যবহার করতে পারবেন। সেজন্য যা করতে হবে:
- ডেস্কটপে গুগল ট্রান্সলেট এর ইউআরএলে যান।
- বামদিকে ইমেজ ট্যাবটি দেখতে পাবেন। সেটায় ক্লিক করুন।
- কম্পিউটার থেকে আপনার নির্দিষ্ট ছবি আপলোড করুন।
- আসল ছবির পাশে অনুবাদ করা একটি ছবি দেখা যাবে।
এই ফিচার উন্মুক্ত হওয়ায় অনুবাদের কাজ আরও সহজ হয়েছে এমনটা ধারণা করাই যায়।