গ্রীষ্মের শুরুতেই ফলের রাজা আম বাজারে আসতে শুরু করেছে। তবে সেটা যুবরাজ হয়ে। অর্থাৎ এখনই কাঁচা আম পাওয়া যায় বাজারে৷ পাকা আমের মধুর রসের মতো কাঁচা আমও অনেকের প্রিয়৷ কাঁচা আম শরীরে পানি সরবরাহের পাশাপাশি নানা রোগ থেকে বাঁচতে সাহায্য করে৷ রোজার সময়ে তাই ইফতারে বা খাবারে কাঁচা আম যুক্ত করতেই পারেন। কিন্তু কেন জোর দেবেন এই ফলে? চলুন জেনে নেই:
- ইফতারের পর অ্যাসিডিটির সমস্যায় ভোগেন অনেকে। এই সময় কাঁচা আম বিট লবণ দিয়ে খেলে উপকার পাওয়া যায়৷
- কাঁচা আম খেলে ওজন কমার সম্ভাবনা থাকে। তবে সব জায়গার ওজন কমানোর জন্য কাঁচা আম কার্যকর নয়। আপনার পেট বাড়তে শুরু করলে নিয়মিত কাঁচা আম খেলে উপকার মিলবে।
- কাঁচা আম শরীরে পানি সরবরাহ করে। আর রোজায় কোষ্ঠকাঠিন্য বা বদহজমের সমস্যা দূর করার ক্ষেত্রেও কাঁচা আম উপকারী।
- ভিটামিন-সি থাকায় কাঁচা আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
- অতিরিক্ত ঘামের সমস্যা যাদের তারা আমের শরবত খেতে পারেন।
- ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা দৈনিক ১০ গ্রাম কাঁচা আম খেলে রোজায় সুস্থ থাকতে পারবেন।