আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলতে মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামছে বাংলাদেশ। এই টেস্টে আর মাত্র ১৯ রান করলেই মিরপুরের ভেন্যুতে চতুর্থ ব্যাটার হিসেবে ১ হাজার রান পূর্ণ করবেন বাংলাদেশের ব্যাটার মুমিনুল হক।
মিরপুরের ভেন্যুতে ১৪ টেস্টের ২৫ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৯৮১ রান আছে মুমিনুলের। মুমিনুলের আগে মিরপুরের ভেন্যুতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।