টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সাদা পোশাকে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে। সেই ম্যাচেই টসে হারলো টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দুই দলের মধ্যকার প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল ১০টায় আইরিশদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই টেস্টে ৬ বোওলার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে আইরিশদের হয়ে অভিষেক হচ্ছে ৭ জন ক্রিকেটারের।

হোম অব ক্রিকেটে আইরিশদের বিপক্ষে ৩ পেসারের সঙ্গে ৩ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবাদত হোসেন আর খালেদ আহমেদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে একাদশে রয়েছেন শরিফুল ইসলাম। তবে তাসকিন আহমেদের জায়গায় দলে আসা রেজাউর রহমান রাজা অবশ্য একাদশের বাইরেই রয়েছেন। আইরিশদের বিপক্ষে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে খেলছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান আমিরাজ আর তাইজুল ইসলাম। 

এদিকে, আইরিশদের হয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক হচ্ছে ৭ ক্রিকেটারের। তাদের মধ্যে আজ প্রথম্বার সাদা পোশাকে মাঠে নামবেন আগেই জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা উইকেটরক্ষক ব্যাটার পিটার মুর। ১৭তম ক্রিকেটার হিসেবে দুই দেশের হয়ে খেলা ক্রিকেটার তালিকায় নাম তুলবেন মুর। জিম্বাবুয়ের হয়ে টেস্ট খেলা মুরকে তাই সাদা পোশাকে ঠিক অভিষিক্ত বলা যায় না। তার অভিষেক হচ্ছে নতুন জার্সিতে, নতুন পরিচয়ে। 

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক) তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম,  লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মারে কমিন্স, জেমস ম্যাককলাম, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), মার্ক এডেয়ার, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।