গুগলের নিয়ারবাই শেয়ার এখন কাজ করবে উইন্ডোজে

মোবাইল থেকে দ্রুত যেকোনো ফাইল ট্রান্সফারের অন্যতম সহজ পদ্ধতি গুগলের নিয়ারবাই শেয়ার। এতদিন অ্যান্ড্রয়েড এবং ক্রোমবুকে এই ফিচারটি সীমাবদ্ধ থাকলেও এখন উইন্ডোজেও পাচ্ছেন এই সুবিধা৷ গুগলের প্লে স্টোরে এই অ্যাপটি যে কেউ নামাতে পারবেন। 

তবে সব উইন্ডোজ কম্পিউটারে মিলছে না এই সুবিধা। শুধু ৬৪ বিটের উইন্ডোজ ১০ আছে যেসব ডেস্কটপে সেগুলোতেই এই  সুবিধা থাকছে। তবে অন্য কম্পিউটারেও আস্তে আস্তে এই সুবিধা যুক্ত হবে বলে জানিয়েছে গুগল। 

এখন ফাইল শেয়ার হবে আরও দ্রুত। কারণ থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই সহজে করা যাবে ফাইল শেয়ার। হবে নিরাপদও।