ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকা থেকে বৃহস্পতিবার রাতে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওসি শাহ জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
অপরদিকে থানার উত্তর পানগাঁও এলাকায় বৃহস্পতিবার দুপুরে মালবাহী মাহেন্দ্রের চাপায় পথচারী সিফাত হোসেন (১৫) মারা গেছেন। পুলিশ জানায়, নিহত সিফাত পানগাঁও এলাকার আমজাদ হোসেনের ছেলে। মাহেন্দ্রের চালক বিল্লালকে গাড়িসহ আটক করেছে পুলিশ। সিফাতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।