কাশিমপুর কারাগারের বন্দির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। মৃত মো. চান্দু ওরফে ইলিয়াস মুন্সী (৫৭), মারদারীপুরের শিবচর উপজেলার চরস্যামাইল (উত্রাইল) এলাকার মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মাদারীপুরের দুইটি মামলায় ১০ বছর করে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত চান্দু ওরফে ইলিয়াস মুন্সী ২০১২ সালের ৮ মার্চ মাদারীপুর কারাগার থেকে এই কারাগারে স্থানান্তরিত হন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও হূদরোগে ভুগছিলেন।

কয়েকদিন আগে কারা অভ্যন্তরে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। পরে তার        অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে        প্রেরণ করা হয়।