দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহানুর মিয়া (১৭) নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ সময় ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে পাগলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শাহানুর স্থানীয় পাগলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং রায়পুর গ্রামের মো. বুরহান উদ্দিনের ছেলে।
জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মাছের গাড়ির চালক আলী হোসেনের গাড়ি রায়পুর গ্রামের রাজন মিয়ার শরীরে লাগলে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে পাগলা বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রায়পুর গ্রামের শাহানুর মিয়া ঘটনাস্থলইে নিহত হয়। আহতদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলশি ৯ জনকে আটক করেছে।