সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদনের যোগ্যতা: বিবিএ ও এমবিএ পাস করতে হবে। প্রফেশনাল কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।
পেরোল প্রসেসিং ও পিপল ম্যানেজমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। পেরোল প্রসেসিং, পারফরমেন্স অ্যান্ড ক্যারিয়ার ম্যানেজমেন্ট, ট্রেনিং ও ডেভেলপমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগ দক্ষতার পাশাপাশি থাকতে হবে নেগশিয়েশন স্কিল।
বয়স: প্রার্থীর বয়স কমপক্ষে ২৭ বছর।
জেন্ডার: পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর চট্টগ্রামে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, গ্র্যাচুয়েটি, দুপুরের খাবার উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল, ২০২৩