বিশ্বরঙ এর ঈদ আয়োজন

'বিশ্বরঙ' ক্রেতা সাধারণের উৎসব আনন্দে অনন্য মাত্রা যোগ করার প্রয়াসে প্রতিবারের মত এবারেও নতুনত্ব ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। 'বিশ্বরঙ' এর পোশাক মানেই নতুনত্ব।

বিশ্বরঙ

বরাবরের মতোই দেশীয় কাপড়, উপকরণ ব্যাবহার করে 'বিশ্বরঙ' এবারেও ঈদ-উল-ফিতরের আয়োজনে পোশাকে ট্রেন্ডি এবং ট্রেডিশনাল লুকের নান্দনিক উপস্থাপন করেছে। 

বিশ্বরঙ

দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড় যেমন সুতি, ধুপিয়ান সিল্ক, তসর সিল্ক, লিলেন, কাতান, জ্যাকার্ড কাপড় ব্যবহার করেছে, রঙের ব্যবহারেও কনট্রাস্ট কালারের পাশাপাশি রঙের ‘ম্যাচিউরড টোন’ এর পরিমিত ব্যবহার লক্ষণীয়। 

বিশ্বরঙ

কাজের মাধ্যম হিসাবে রয়েছে স্ক্রিন প্রিন্ট, বøক, ডিজিটাল প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, কম্পিউটার এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি, নকশী কাঁথা জারদৌসীসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।

বিশ্বরঙ

এবারের ঈদ আয়োজনে “বিশ্বরঙ” প্রতিটি শ্রেণীর মানুষের জন্যই ভিন্ন কিছু যোগ করেছে। বাচ্চাদের জন্য এনেছে নান্দনিক সব কালেকশন সেই সাথে প্রাপ্ত বয়স্ক এবং নারীদের জন্য আছে ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া।

বিশ্বরঙ

সুদীর্ঘ ২৮ বছরে সারা দেশব্যাপী বিশ্বরঙ এর শোরুমে সুপ্রিয় শুভানুধ্যায়ীদের আগ্রহী পদচারণায় মুখরিত হয়েছে কৃতজ্ঞচিত্তে বারংবার। শোরুমে গিয়ে কেনাকাটার সুযোগের পাশাপাশি যে কেউ ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে পারবেন।