বিশ্বরঙ এ গ্রীষ্ম উৎসব উপলক্ষ্যে ৫০% মূল্য ছাড়

আপডেট : ২৭ মে ২০২৪, ১৩:৫০

বাঙালি মানেই উৎসব, তথা বারো মাসে তেরো পার্বণ। তাই আপনার ভালোবাসার ফ্যাশন ব্রান্ড ”বিশ্বরঙ” তার শুভান্যুধায়ীদের  জন্য আয়োজন করেছে গ্রীষ্ম উৎসবের। এই গ্রীষ্ম এ বিশ্বরঙ দিচ্ছে সকল পণ্যে ৫০% পর্যন্ত মূল্য ছাড় । 

তাপদাহের এই গ্রীষ্ম উৎসবের আয়োজনে মূলত থাকছে শুভানুধ্যায়ীদের জন্য ব্যাবহারে আরামদায়ক সুতি কাপড়ের মনমাতানো সব বাহারি ডিজাইনের কালেকশন। 

”বিশ্বরঙ” এর এই অফারে পোশাকের প্যাটার্নে থাকছে ভিন্নতা। শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট, ইত্যাদিতে স্বাভাবিক ভাবে ব্যাবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, স্লাব, শ্যামলে কাপড় সহ ভিন্ন ভিন্ন কিছু বাহারি কাপড়তো থাকছেই। পোশাক গুলোতে উজ্জল রং এর পাশাপাশি প্রাকৃতির বিভিন্ন রং এর ব্যবহার করা হয়েছে নান্দনিক ভাবে, পাশাপাশি কাজের মাধ্যম হিসাবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন