রংপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

রংপুরে ১১৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর র‌্যাব-১৩।  বৃহস্পতিবার আনুমানিক রাত সোয়া ১০টার দিকে র‌্যাব-১৩ এর রংপুর এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর সাতমাথা গোল চত্বর এলাকা থেকে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, ২টি মেমোরি কার্ড এবং দুই হাজার দুইশত ত্রিশ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ

আটকরা হলেন, মোঃ আব্দুল আওয়াল (৩২), মোঃ মমিন ইসলাম (২১) ও  মোঃ মিনহাজুল ইসলাম মিঠু (২৩)।

র‌্যাব-১৩ জানায়, আটক তিন মাদক ব্যবসায়ীরা কুড়িগ্রাম, রংপুর এবং লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করতো। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমআরএম