আমার ক্যারিয়ার ধ্বংস, বাকি আছে শুধু মৃত্যু: নোবেল

বাংলাদেশি গায়ক মঈনুল আহসান নোবেল। গান নিয়ে আলোচনার থেকে বিতর্ক বিয়েই আলোচনায় থাকেন তিনি। কখনো উল্টোপাল্টা কথা, নারী-মাদক কেলেঙ্কারি আবার কখনো নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া। এসব কারণে নিজের স্ত্রীও তার সঙ্গ ছেড়েছেন। এবার নিজের ক্যারিয়ার ও স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বললেন নোবেল।

মঙ্গলবার ফেসবুকে নোবেল জানান, ‘আমার জীবনে প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটেছে। যা হৃদয়বিদারক। হতে পারে তা মাদক ও অ্যালকোহল। আমার মাথায় ৭০টি সেলাই এবং আমার সাবেক স্ত্রী এতে খুশি। আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মৃত্যু। তোমাকে সুস্বাগতম প্রিয়তমা। তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আমি।’

তার এমন পোস্ট দেখে অনেকেই মন্তব্য করেছেন। তাদের কথায়- হতাশ হবেন না ভাই। ক’দিন পর আবার সব আগের মতো হয়ে যাবে।