স্বপ্নবাজ গ্রুপ এর প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

 

 

‘অর্থের বিনিময়ে কাজ’ এই স্লোগান কে সামনে রেখে ৮ বছর আগে স্বপ্নবাজের যাত্রা শুরু। ১০ মার্চ ২০২৩ স্বপ্নবাজ গ্রুপের অষ্টম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান হয়ে গেল প্রতিষ্ঠানটির শ্যামলী কার্যালয়ে। স্বপ্নবাজ গত ৮ বছরে হাজারো তরুণকে খন্ডকালীন কর্মের ব্যাবস্থা করে দিয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত শিক্ষার্থীরা স্বপ্নবাজে খন্ডকালীন কাজ করে পড়ালেখা চালিয়ে যায়।

প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন অনুষ্ঠান ও ইফতার মাহফিলে ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ড. আলমাসুর রহমান, স্বপ্নবাজ গ্রুপের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজিং ডিরেক্টর মোঃ সোহেল রানা প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীরা।

স্বপ্নবাজের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এক স্বাগত বক্তব্যে বলেন, অর্থের বিনিময়ে কাজের পাশাপাশি একজন যুবক যেন চাকুরি প্রার্থী থেকে চাকুরি দাতায় পরিণত হয় সেই লক্ষ্য নিয়ে কাজ করছে স্বপ্নবাজ। ২০২৫ সালের মধ্যে ১ হাজার বেকারের কর্মের ব্যবস্থা করার চ্যালেঞ্জ নিয়ে আগাচ্ছে স্বপ্নবাজ।