মোহামেডান ক্রিকেট সমর্থকদের জন্য ভালো খবর

মোহামেডানের যেসব সমর্থক ক্রিকেট মাঠে সাকিব আল হাসানের খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন তাদের জন্য একটা ভালো খবর দিয়েছেন সাকিব। সাকিবভক্তরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন। যদি সাকিব দেশে থাকেন। 

মোহামেডানের পরবর্তী যেসব খেলা রয়েছে সেই ম্যাচগুলোতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন সাকিব। ১৭ এপ্রিল পর্যন্ত মোহামেডানের ম্যাচ রয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে সাকিব দেশেই থাকবেন। যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়ার কথা থাকলেও তিনি যাবেন কি না, সেটা গতকাল পর্যন্ত নিশ্চিত নয়। যদি পরিবারের সঙ্গে দেখা করতে যান তাহলে সাকিবভক্তরা মাঠে তাকে পাবেন না। যদি না যান তাহলে সাকিবকে দেখা যাবে বলে সাকিব নিজেই জানিয়েছেন।

সাকিব বলেন, ‘আমার তো ইচ্ছা আছে সব ম্যাচ খেলার। দেখা যাক, কি হয়। মোহামেডানের ক্রিকেট কর্মকর্তারাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন সাকিব থাকবেন।

সুপার লিগের অপেক্ষায় থাকা মোহামেডান এবার লিগের শুরুতে টানা হারের সমালোচনার মুখে পড়েছিল। সেখান থেকে এখন জয়ের ধারায় ফিরে আসায় মোহামেডানও একটু স্বস্তিতে রয়েছে।