ফিন্যান্স ও ব্যাংকিং
নির্মল ইন্দু সরকার, প্রভাষক
সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ,ঢাকা
পূর্ব প্রকাশের পর
১৮.FV=PV এখানে m দ্বারা কী
বুঝানো হয়েছে?
ক. বছরের সংখ্যা খ. সুদের হার
গ. চক্রবৃদ্ধির সংখ্যা ঘ. বাট্টাকরণের সংখ্যা
১৯.কায়সারের জমাকৃত কিছু টাকা ১২% হারে ষান্মাসিক চক্রবৃৃদ্ধি সুদে ৪ বছরে ২৫,০০০ টাকা হয়েছে। কায়সারের ব্যাংকে কত টাকা জমা রেখেছিল?
ক. ১৫,৫৩০টাকা খ. ১৫.৫৬৮ টাকা
গ. ১৫.৬৯৬ টাকা ঘ. ১৫.৬৮৫ টাকা
২০.সাইফর গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক ১০% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করে। এক্ষেত্রে প্রকৃত সুদের হার কত?
ক. ৫২.৭৭% খ. ৬৭.৭৭%
গ. ৬৯.৭৭% ঘ. ৭০.৭৭%
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
তোমার বাবা ১০% সুদে ৫ বছরের জন্য রূপালী ব্যাংক হতে ৫০,০০০ টাকা ঋণ গ্রহণ করেছেন। এক্ষেত্রে কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। তোমার বাবা তোমার কাছে জানতে চায় কীভাবে কিস্তির পরিমাণ নির্ণয় করতে হয়।
২১.উদ্দীপকের আলোকে নিম্নের কোন পদ্ধতি তুমি ব্যবহার করবে?
ক. চক্রবৃদ্ধিকরণ
খ.এককালীন পদ্ধতির ভবিষ্যত্ মূল্য
গ. সাধারণ অ্যানুইটির বর্তমানমূল্য
ঘ. অগ্রিম অ্যানুইটির ভবিষ্যত্মূল্য
২২.এক্ষেত্রে কিস্তির পরিমাণ কত টাকা?
ক. ১২,৫০০ টাকা খ. ১৩,১৫৫ টাকা
গ. ১৩,১৯০ টাকা ঘ. ১৪,১৪৫ টাকা
২৩. অর্থের সময় পছন্দের কারণ হলো
i. অনিশ্চয়তা ii. ভোগ অধিকার
iii. বিনিয়োগের সুযোগ না থাকা
নিচের কোনটি সঠিক?
ক.i,ii খ.i,iii গ.ii,iii ঘ.i,ii,iii
২৪.ঋণমূলধন অপেক্ষা শেয়ার মূলধনের মাধ্যমে অর্থ সংগ্রহের সুবিধা কোনটি?
ক.নির্দিষ্ট মূলধন ব্যয়ের অনুপস্থিতি
খ.সহজ পরিশোধ পদ্ধতি
গ.সহজ নিয়ন্ত্রণ
ঘ.কর অবকাশ সুবিধা
২৫.গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ৯০ দশকে কারা নোবেল পান ?
i. মার্কোইজ ii. লুকা প্যাসিওলি iii.মার্টিন নিলার
নিচের কোনটি সঠিক?
ক.i,ii খ.i,iii গ.ii,iii ঘ.i,ii,iii
২৬.তহবিলের উত্স নির্বাচনে সংশ্লিষ্ট উেসর কোনটি বিবেচনা করতে হবে?
ক.আনুষঙ্গিক ক্রয় খ.আনুষঙ্গিক শর্ত
গ.আনুষঙ্গিক ঝূঁকি ঘ.আনুষঙ্গিক আয়
২৭.আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাজ কী?
ক.মুদ্রা রিজার্ভ করা খ) মুদ্রা ঋণ দেওয়া
গ.অর্থনৈতিক পুনর্গঠনে সাহায্য করা
ঘ.অর্থনীতির উন্নতি করা
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও;
বাংলাদেশের ৭ জন অবসর প্রাপ্ত কর্মকর্তা একত্রে পুঁজি বিনিয়োগ করে একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চান। কিন্তু ব্যাংক কোন জায়গায় স্থাপন করলে সবচেয়ে উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে আর্থিক মুনাফা অর্জন করা সম্ভব তা নিয়ে তারা খুুবই চিন্তিত। অবশেষে তারা উত্তম জায়গা হিসেবে শিল্প এলাকায় ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নেয়।
২৮. উদ্যোক্তাগণ ব্যাংকের কোন নীতি নিয়ে চিন্তিত?
ক.অবস্থানের খ.সুষ্ঠু বিনিয়োগের নীতি
গ.সেবার নীতি ঘ.দক্ষতার নীতি
২৯.তারা কোন দৃষ্টিকোণ থেকে শিল্প এলাকায় ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নিলেন?
ক.ভৌগোলিক খ.ব্যবসায়িক
গ.সেবার ঘ.সামাজিক।
৩০.ব্যাংক নোট ইস্যুর ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করে?
ক.সাবধানতার নীতি
খ.বিশেষায়নের নীতি
গ.গোপনীয়তার নীতি
ঘ.বিনিয়োগ নীতি
৩১. লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির কোনটি জড়িত?
ক. লাভ লোকসান খ. মুনাফা
গ. নিয়ম কানুন ঘ. স্বার্থ
৩২. চক্রবৃদ্ধির সংখ্যা কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?
ক. i খ. n গ. m ঘ. mn