রাজধানীর নবাবপুরের সুরিটোলায় একটি টিনশেড গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করছে সেনাবাহিনী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ২২ মিনিটে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে ।
এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে নবাবপুর টাওয়ারের পাশে ৭০/এ, লুতফর রহমান লেনে এ আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া উইং।
এদিকে ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।