বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২০:২৪

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছেন কয়েকজন ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি ঘোরানোর সময় এ ঘটনা ঘটে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি জানিয়ে গণমাধ্যমকে বলেন, বাসটি ঘোরানোর সময়ে কয়েকজন এসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।  

এসআই মিজানুর রহমান জানান, কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আগুন লাগার পর ওই সড়কের একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। 

ইত্তেফাক/আরএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন