রমজানের সময় সূর্যাস্তের আগে, গাজার রাস্তাগুলোতে তীব্র যানজট থাকে। কারণ, লোকেরা তাদের পরিবারের সঙ্গে ইফতার করতে সময়মতো বাড়িতে পৌঁছাতে চায়। চালকরা তাদের হর্ন বাজায় এবং খাবার বা পানি ছাড়া সারাদিনের তারা তেমন কিছুই গ্রহণ করে না। খবর বার্তা সংস্থা রয়টার্স।
অনেকেই কঠিন যানজটের কারণে পরিবারের সঙ্গে ইফতার করতে পারেন না। যানজটে বসেই তাদের রোজা ভাঙ্গতে হয়। এসব ব্যক্তিদের রোজা ভাঙ্গতে সাহায্য করেন এহাব আইয়াদ ।
গাজার এই খ্রিষ্টান ব্যক্তি যানজটে আটকে পরা ব্যক্তিদের রোজা ভাঙতে সাহায্য করার জন্য পানি এবং খেজুর বিতরণ করেন। জানা যায়, আইয়াদ ৫ বছর আগ থেকেই প্রতিবেশীদের রমজানের সময় পানি ও খেজুর দিতেন। সাধারণত মুসলিম সম্প্রদায় পানি ও খেজুর খেয়ে তাদের রোজা ভাঙ্গে।
তিনি রয়টার্সকে বলেন, " একজন খ্রিষ্টান হিসেবে, আমি আমার মুসলিম ভাইদের পানি ও খেজুর দেই , কারণ আমরা একই দেশে বসবাস করি এবং আমরা একই রক্তের।"
তিনি আরও বলেন, " তারা প্রথমে অবাক হয় যে একজন খ্রিষ্টান এটা কীভাবে করতে পারে, তবে কিছু সময় যাওয়ার পর তারা প্রতিবছর আমায় দেখে খুশি হয়। তাদের প্রতিক্রিয়া ইতিবাচক এবং তা আমাকে খুশি করে। "
আইয়াদের বাসায় তার অন্যান্য মুসলিম প্রতিবেশীরাও তাকে এই প্যাকেট তৈরিতে সহায়তা করে।
আইয়াদ আরও জানান, " আমাদের ছুটির দিনেও আমাদের মুসলিম প্রতিবেশীরা আমাদের বাসায় আসে এবং আমাদের সংবর্ধনা জানায় , আমরাও তাদের ছুটির দিনে তাই করি।"