এএফসি কাপ
স্পোর্টস রিপোর্টার
এএফসি কাপ ফুটবলে আবাহনী দ্বিতীয় রাউন্ডে উঠার অপেক্ষা করছে। এরই মধ্যে একটু সুখবরই এসেছে। এএফসি কাপে দর্শক ভোটে দলের মিডফিল্ডার মামুনুল ইসলাম দর্শক ভোটে এএফসি কাপ ফুটবলে এ সপ্তাহের সেরা গোলের তালিকায় উঠেছেন।
এই খবর জেনে মামুনুল বলেন, ‘আমার গোল এএফসিতে সেরা হয়েছে, এটা খুবই আনন্দের খবর। এটা বিশেষ সম্মানেরও বটে। যারা ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এর মাধ্যমে আরো একবার প্রমাণিত হয়েছে, আমাদের ফুটবল মরে যায়নি।’ ৭৯৯৭ ভোট পেয়ে মামুনুল এএফসির দর্শক জরিপে সেরা গোলদাতা হয়েছেন। দ্বিতীয় হয়েছেন সিরিয়ার মোহাম্মদ আল ওয়াকিদ। তিনি পেয়েছেন ৭১৯০ ভোট।