আকর্ষণীয় বেতনে হোটেল সোনারগাঁওয়ে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। প্রতিষ্ঠানটি শেফ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন, সশরীর বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: জুনিয়র সু শেফ

পদসংখ্যা: ২

যোগ্যতা: ফুড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে কমপক্ষে এইচএসসি/ডিপ্লোমা পাস। এ ছাড়া কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

বেতন: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা।

পদের নাম: শেফ ডি পার্টি–পেস্ট্রি অ্যান্ড বেকারি

পদসংখ্যা: ২

যোগ্যতা: ফুড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে কমপক্ষে এইচএসসি/ডিপ্লোমা পাস। এ ছাড়া কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

বেতন: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদনের উপায়: আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত careers.ppdac@panpacific.com ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ছাড়া সশরীর বা ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে ও এই লিংকে জানা যাবে। ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা: হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ১০৭, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ তারিখ: ১৯ এপ্রিল ২০২৩।