পপুলার ফার্মায় চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রোডাক্ট এক্সিকিউটিভ।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: এম ফার্মা/ বি ফার্মা বিষয়ে জানাশোনা থাকতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফার্মাসিউটিক্যারস মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ডের কাজ জানতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: প্রার্থীর বয়সসীমা ৩০ বছর।

কর্মস্থল: ঢাকা 

আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে বছরে তিনটি বোনাস, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, প্রফিট বোনাস ও সপ্তাহে দুইদিন ছুটি প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ এপ্রিল, ২০২৫