বাড়ি ফেরার তাগাদা, ঈদের আগে প্রস্তুতি

রমজান মাস শেষের দিকে। আসছে ঈদ। আর ঈদ মানেই বাড়ির দিকে রওয়ানা হওয়া। ঈদে বাড়ির পথে রওয়ানা হওয়ার আগেও কিছু প্রস্তুতি সেরে নিতে হয়। তাতে আনন্দের ভাগাভাগি করাটা সহজ হয়। সেটা কিভাবে? আসুন জেনে নেওয়া যাক: 

বাড়ির সবার জন্য উপহার নিন
বাড়ি যাওয়ার আগে প্রিয়জনদের জন্য কিছু না কিছু কেনাকাটা করতেই হবে। আপনার সামর্থ্য অনুযায়ী করুন। ঈদের আমেজ অনুভব করতে এটুকু অনেক জরুরি।

ঈদ

ঈদের ঘরসজ্জা
মাথায় পরিকল্পনা রাখতে হবে। ঈদে ঘর সাজাতে হবে। বাড়ি ফিরে ঘর সাজিয়ে উৎসবের আমেজ ফিরিয়ে আনতেই পারেন।

রান্নার কথা বাদ দেবেন কেন
ঈদে অতিথিরা আসবেই। রান্নাবান্নায় অনেকটুকু সময় কেটে যায়। সেজন্য ঈদের আগের রাতে রান্নাবান্না সেরে নিন। ঈদের আগে থেকেই রান্নার রসদ জোগাড় করা শুরু করুন।

ঈদ

আপনার পোশাক বাছাই করুন
ঈদের আগে নিজের পোশাকটি বাছাই করে রাখুন। এভাবে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।

পুরনো বন্ধুদের ভুলে যাবেন না 
পুরনো বন্ধুদের আগে থেকেই জানিয়ে রাখুন আপনি ফিরছেন। এভাবে অন্তত ঈদের আগে ও পরে আড্ডার উপলক্ষ গড়ে নেওয়া যাবে।