অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ডিভিশন সম্প্রতি চ্যাটবট তৈরির ঘোষণা দিয়েছে। মূলত চ্যাটবটের মাধ্যমে ছবি জেনারেটের জন্য তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের চেষ্টা করছে। ইতোমধ্যে মাইক্রোসফট ও অ্যালফাবেট ইনকর্পোরেশন তাদের সার্চ ইঞ্জিনে চ্যাটবট ব্যবহার শুরু করেছে। এভাবে প্রোডাক্ট বিষয়ক পণ্য সহজেই বিক্রি করা যাবে।
বর্তমানে অ্যামাজন বিশ্বের সর্ববৃহৎ ক্লাউড কম্পিউটিং প্রোভাইডার। তাই তারাও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় যুক্ত না হয়ে পারেনি। তবে তারা অন্যদের থেকে একটু ভিন্ন পথেই হেঁটেছে। অ্যামাজন মূলত বেডরক নামক একটি সার্ভিস চালু করবে। একটি প্রম্পট থেকে ছবি বা লেখা সহজেই জেনারেট করে দিতে পারবে। এক্ষেত্রে তারা সম্পূর্ণ ভিন্ন ডাটাবেজ ব্যবহার করবে।
মূলত অ্যামাজনের প্রোপ্রাইটরি ফাউন্ডেশন মডেল ব্যবহার করে ব্যবহারকারীরা নিরাপদ তথ্য পাবে। এখনো বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে বাজারে এলে অ্যামাজন একটি বড় চমক দেবে আশা করাই যায়।