এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: ব্যবস্থাপনায় ভূমিকা রাখায় সম্মাননা পেলেন এসআই বাকী

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় ব্যবস্থাপনাসহ সড়ক দুর্ঘটনা হ্রাস, মহাসড়কের শৃঙ্খলা রক্ষা, দ্রুত মামলা নিষ্পত্তি, জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ের সার্বিক মূল্যায়নে শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন মাদারীপুর রিজিয়নের শিবচর হাইওয়ে পুলিশের এসআই মো. আব্দুল্লাহেল বাকী।

সম্প্রতি হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিয়নের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভায় এসআই মো. আব্দুল্লাহেল বাকী এ সম্মাননা দেওয়া হয়।

উক্ত সভার সভাপতিত্ব করেন অত্র রিজিয়নের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম।

সভায় কল্যাণ সভায় ফোর্সদের কল্যা নিশ্চিতকরণে স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন, যানবাহনের বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সমস্যা উপস্থাপন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

কল্যান সভা শেষে একই সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাদারীপুর রিজিয়ন ফরিদপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. এমরান আলী, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মারুফ হোসেনসহ সকল হাইওয়ে থানার ওসিরা ও বিভিন্ন শাখার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় পুলিশ সুপার মো. মাহবুবুল আলম উপস্থিত পুলিশ সদস্যদের সেবা, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়।