তা র কা দে র বি শ্ব কা প ভা ব না

ভারত ও নিউজিল্যান্ডের জয় হবে আজ

বিশ্বকাপের এই সময়ে এসে খেলাগুলো বেশ জমেছে। আজ ভারত বনাম আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের খেলা। দ্বিতীয় খেলাটি নিয়ে বেশ উত্তেজনা হবে আশা করি। তবে আফগানিস্তানের সাথে ভারতের খেলাটাও হয়তো জমতে পারে। দুটি খেলায় আজ ভারত ও নিউজিল্যান্ডের জয় হবে বলে আমার মনে হচ্ছে। শুটিংয়ের জন্য খেলা দেখাটা তেমন হয় না। তবে খেলার নিয়মিত খবর আমি রাখি। বাংলাদেশের খেলা সবাইকে নিয়ে দেখার চেষ্টা করি। বিশ্বকাপ দেখার পরিবেশ এক সময় যেমন উত্তেজনাকর ছিল এখন তেমন উত্তেজনা পাই না। তবে খেলার প্রতি সেই ভালোলাগা এখনো আমার আছে।

 

লেখক: অভিনেতা