গোপালগঞ্জে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ

কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা

গুঁড়া দুধ আমদানি বন্ধ, দেশীয় ডেইরি শিল্প রক্ষা ও গুঁড়া দুধ আমদানিতে ১৫% শুল্ক আরোপের দাবিতে শুক্রবার সড়কে দুধ ঢেলে দুগ্ধ খামারিসহ পাঁচশতাধিক সমবায়ী কাশিয়ানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। কাশিয়ানী উপজেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি নায়েব আলী খান, লক্ষ্মীপুর কেন্দ্রীয় দুগ্ধ উত্পাদন সমবায় সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ, দুগ্ধ খামারি মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খান (বাবু), সাবেক ইউপি চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জু, রাতইল ইউপি চেয়ারম্যান বিএম হারুণ-অর-রশিদ পিনু, মহেশপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা প্রমুখ।

মানববন্ধন শেষে তারা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে ভাটিয়াপাড়া থেকে কাশিয়ানী ফ্লাইওভার পর্যন্ত মহাসড়কে র্যালি করেন।