সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। শুক্রবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, জেলা মত্স্য কর্মকর্তা আমিনুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা মত্স্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, হ্যাচারি কর্মকর্তা অশোক কুমার, সহকারী মত্স্য কর্মকর্তা লিয়াকত আলী প্রমুখ।
এ ব্যাপারে জেলা মত্স্য কর্মকর্তা আমিনুল হক জানান, ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় দক্ষিণ সুনামগঞ্জে ২ লক্ষ টাকার ৫০০ ৫৫ কেজি পোনার মধ্যে উপজেলা পরিষদের পুকুরে ১০০ কেজি, এর আগে দেখার হাওরের তেডালা, হুগলিয়া, চাতল বিল ও লুমার দাইড় বিল জলমহালে ৪০০ ৫৫ কেজি বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্তকরণ করা হয়েছে।