লোহাগড়ায় দুই ছিনতাইকারী গ্রেফতার

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়ায় বৃহস্পতিবার রাতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন শুক্রবার সকালে থানা মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর মধ্যে নড়াগাতি থানার কাঠাদুরা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ছিনতাই মামলার প্রধান আসামি আশরাফ শেখকে মহাজন বাজার থেকে এবং অপর আসামি লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের গোলাম রসুল মল্লিকের ছেলে ইমরুল মল্লিককে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।