টেকনাফে ছুরিকাঘাতে যুবক নিহত

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার পশ্চিম পানখালী এলাকার মো. ইদ্রিছের ছেলে মো. ইসমাইল (২৫) নিহত হয়। হ্নীলা উপ-স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিত্সক ডা. শংকর চন্দ্র দেবনাথ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই যুবকটির মৃত্যু হয়। তবে চুরির আঘাতে যুবকটি নিহত হওয়ার কথা নিশ্চিত করেন তিনি।

নিহতের ভাই মৌলভী ইব্রাহীম জানান, মাদক কারবারী আব্দুর রহমান ও আব্দুস সালামের নেতৃত্বে কয়েকজন যুবক আমার বসতভিটায় গিয়ে ছুরিকাঘাত করেছে। ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়ছে বলে দাবি করেন তিনি। এদিকে স্থানীয় মেম্বার হোছাইন আহমদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, লেনদেন সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে ইসমাইল নিহত হয়।