এআই চ্যাটবটের জন্য রেডিট হচ্ছে সবচেয়ে আদর্শ জায়গা। এখানে অসংখ্য ডাটা খুঁজে পাওয়া যায়। এবার কোম্পানিটি নতুন ডেভেলপার এপিআই যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত নিজস্ব ডাটা মনেটাইজের জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে ওপেনএআই, গুগলের বার্ড, মাইক্রোসফটের বিং এআই রেডিট থেকেই এদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। কিন্তু রোবটদের এই তথ্যভান্ডারে কিছুটা গতিরোধ করছে রেডিট।
রেডিট মূলত এলএমএল এর মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে। মানুষের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে রেডিট দ্রুত একটি উত্তর প্রদান করে। এখানকার কিছু ডাটা কোনো কিছু না ভেবেই নেয়া যায়। কিন্তু রেডিটের নতুন এপিআই কোম্পানিদের সহজেই ও সরাসরিভাবে ডাটা পাওয়ার বিষয়ে বাধা দিবে।
রেডিটের এপিআই ২০০৮ সাল থেকেই উন্মুক্ত। তখন ডেভেলপারদের জন্য ওপেন সোর্স ছিল এটি। ফলে সাবরেডিট, রেডিট ব্রাউজিং ক্লায়েন্ট তৈরি বাদেও নানা টুল তৈরি সুবিধা ছিল। আপাতত রেডিট কিছু কিছু ক্ষেত্রে এই এপিআই ফ্রি রাখার চিন্তা করছে। মূলত গবেষণা ও শিক্ষা বিষয়ক ডাটার ক্ষেত্রে কোনো অর্থ নেওয়া হবে না। রেডিট একটি নতুন ডাটা এপিআই টার্ম দিয়েছে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বাণিজ্যিক প্রজেক্টে এখন আর বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া যাবে না। আগামী ৬০ দিনের মধ্যে এই নতুন পলিসি কার্যকর হবে। থার্ড পার্টিদের তখন নোটিফিকেশন দিয়ে জানানোও হবে। আপাতত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ কিছুটা হোঁচট খেয়েছে।