স্যামসাং ফোল্ডেবলে আসবে নতুন ওয়ান ইউআই

ওয়ান ইউআই-এর মাধ্যমে স্যামসাং অনেকাংশে তাদের নিয়ে করা সমালোচনা থেকে মুক্ত হয়েছে। তাই এখন ওয়ান ইউআই-এর নতুন ভার্সন নিয়ে ক্রেতাদের আগ্রহ থাকে তুঙ্গে। ভালো ভালো ফিচারগুলো কেমন হবে তা সবাই জানতে চায়। 

চলতি বছর ওয়ান ইউআই-এর ৫.১.১ ভার্সনটি আসতে চলেছে। তবে কোন মডেলের সঙ্গে এই ভার্সনটি বাজারে আসবে তা অনেকেই জানতে চেয়েছেন। যতটুকু জানা গেছে, চলতি বছর স্যামসাং এর ফোল্ডেবল স্মার্টফোনে নতুন ভার্সনটি বাজারে আনা হবে। 

স্যামমোবাইলের একটি রিপোর্ট জানাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি জে ফোল্ড আর স্যামসাং গ্যালাক্সি জে ফ্লিপ ৫ মডেলে নতুন এই ইউআই দেয়া হবে। নতুন ভার্সনটি প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ১৩ এর উপর ভিত্তি করে বানানো হয়েছে। বাজারে এই দুটি নতুন মডেল আসার কিছুদিন পরই অন্যান্য ফোনে নতুন আপডেট পৌঁছে যাবে। অর্থাৎ এই ফোন বাদে বাকিদের অপেক্ষা করতেই হচ্ছে। তা করতে হোক। এর আগের সংস্করণে ডেক্স মোড, গ্যালারি, বিক্সবি টেক্সট কলে ভালো আপডেট আনা হয়েছিল। এবারো হয়তো আরও আকর্ষণীয় কিছুই আসবে। তাই অনেকের মধ্যেই আগ্রহ একটু বেশি।