গরমের মৌসুমে টনসিলের ব্যথায় করণীয়

ঠাণ্ডার সময়ে যেমন টনসিলের ব্যথা ভয়ংকর হতে পারে তেমনি গরমেও টনসিলের সমস্যা অনেক বড় ঝামেলা হতে পারে। এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে মিটফোর্ড  (ই.এন.টি এন্ড হেড নেক সার্জারি) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রেজিস্টার ডা. সাফায়েত জামিল দিচ্ছেন কিছু পরামর্শ: 

গরম পানি পান করুন

যখন গলায় ব্যথা করবে তখন গরম পানি খাওয়া শুরু করতে হবে। একমাত্র গরম পানিই টনসিলের ব্যথা কমায়। তবে একটানা গরম পানি খেতে বিরক্তি লাগে অনেকের। তাই ভেষজ চা খেতে পারেন।

টনসিল

লবণ পানি দিয়ে কুলকুচোই ভরসা

পানি সামান্য গরম করে কুলকুচো করুন। অবশ্যই লবণ মিশিয়ে নেবেন। টনসিলে প্রদাহ হলে ব্যথা করে। আর এসময় কুলকুচো মানে গলার ব্যথা কমা। দিনে ৩-৫ বার লবণ পানি দিয়ে গড়গড়া করুন।

মধু দিয়ে চা

গলার ব্যথা কমানোর জন্য মধুও ভালো। প্রদাহজনিত সমস্যা কমাতে মধুর জুড়ি নেই। বহু আগে থেকেই মধু দিয়ে গলার অনেক চিকিৎসা করা হয়ে আসছে। কোনো চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারলে উপকার পাবেন।

নরম খাবার খেতে হবে

টনসিলের ব্যথা শুরু করে শক্ত খাবার কদিন এড়িয়ে চলুন। কারণ খাবার গিলতে গেলে ব্যথা করবে এবং একটু পর আর খাওয়ার আগ্রহ থাকবে না। তাই সহজপাচ্য তরল খাবার খান। অথবা নরম খাবার খান।

টনসিল

চিকিৎসকের শরণাপন্ন হওয়া

গলাব্যথা করোনারও একটি লক্ষণ। তাই প্রথমেই টনসিল না ভেবে ডাক্তারের শরণাপন্ন হোন কিছুদিন পর। কদিন অপেক্ষা করুন।

বাড়িতে এসি বা ফাস্ট ফ্যান থাকলে

অনেকের বাড়িতে এসি থাকে অথবা খাঁচা ফ্যান থাকে। প্রচণ্ড ঘামে খালি শরীরে ঘুমিয়ে থাকলে অনেক সময় বুকে কফ জমে। এমনকি টনসিলেও ব্যথা করে। তাই গায়ে আরামদায়ক পোশাক রেখে ঘুমান। ঘাড়ে ঘাম জমতে দিবেন না।