পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
পুঠিয়া উপজেলার পুঠিয়া ও জিউপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৫ জুলাই।
বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন অফিস পুঠিয়া ও রিটার্নিং অফিসারের কার্যালয় হতে গণবিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ৩০ জুন মনোনয়নপত্র দাখিল, বাছাই ২ জুলাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ জুলাই এবং ভোট গ্রহণ হবে ২৫ জুলাই।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জয়নুল আবেদিন জানান, ইউনিয়ন দুটিতে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচনের জন্য ইতোমধ্যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।