জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা শহরের ডাকবাংলা মোড় রেলগেট এলাকায় বৃহস্পতিবার রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন জয়পুরহাট স্টেশন ছেড়ে যাওয়ার সময় রাত সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। এটি আত্মহত্যা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম।