বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সুমি আক্তার (১৭)।
শুক্রবার উপজেলার সদর ইউপির হাপানিয়া গ্রামের জাইদুল ইসলামের মেয়ে সুমির সঙ্গে জেলার মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের সিরাজুলের ছেলে মো. রুবেলের বিয়ে ঠিক হয়। বাল্যবিয়ে হচ্ছে বলে এলাকার সচেতন ব্যক্তি হেল্পলাইন ৯৯৯ নম্বরে কল দিয়ে বদলগাছী থানাকে জানালে অফিসার ইনচার্জ জালাল উদ্দীন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়।
এসআই গৌরঙ্গ বলেন, সুমির জন্ম সনদ হিসাবে ১৭ বছর ২ মাস চলছে। পূর্ণ বয়স না হওয়ায় উভয় পক্ষকে বুঝিয়ে বিয়ে বন্ধ করা হয়।