সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
জুয়া খেলার জায়গা দেয়ায় গ্রাম পুলিশ আশেক আলীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। পশ্চিম বেলকা গ্রামের গ্রাম পুলিশ আশেক আলীর বাড়িতে অভিযান চালালে জুয়াড়িরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শুক্রবার জুয়া নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করে।