এসির বিল কমাতে

গরম যেন নিস্তার দিতে রাজি নয়। যাদের বাড়িতে এসি আছে তাদের একটু স্বস্তি রয়েছে। তবে তাদের কিছুটা যন্ত্রণাও রয়েছে। মাস শেষে বিদ্যুৎ বিল আসবে অনেক। বাজারের সব এসিই বলে তারা বিল সাশ্রয় করতে সাহায্য করে কিন্তু আদৌ কি তা সত্য? হ্যাঁ, অবশ্যই সত্য। তবে সেজন্য আপনাকে একটু বুঝতে হবে। এসির ফাংশনগুলোর মধ্যেই সাশ্রয় করার সুযোগ থাকে। ঠিক যেমন:

 

এসির মোডগুলো বুঝুন
অতিরিক্ত বিল থেকে বাঁচতে হলে প্রথমে এসির মোড বুঝে নিতে হবে। একেক পরিবেশে একেক মোড চালু রাখা দরকার। বিষয়টা বোঝাই, তাপমাত্রার ভিত্তিতে এসি কতটুকু আউটপুট দেবে তার ওপর ভিত্তি করে মোড আছে। আবার এসি কাজ করার সময় হিউমিডিফায়ার থেকে শুরু করে অন্য সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কতটুকু আউটপুট দেবে তাও ভাবা দরকার। সব মিলিয়ে মোড বুঝতে হবে। ভুল মোডের কারণে অনেক সময় বিল আসে বেশি।

এসি

আপনার ঘর যাচাই করুন
সব কোম্পানির এসি তো আর একরকম না। এসির টন ও আকারের ভিত্তিতে মোড বা উষ্ণতার হিসাব যায় পালটে। তাই কেমন ঘরে এসি লাগাচ্ছেন তা বোঝা দরকার। যে ঘরে গরম বেশি তা ঠাণ্ডা করতে বেশি বিদ্যুৎ লাগবে এমনটাই স্বাভাবিক।

এসি

এসির রিভিউ দেখুন
আজকাল অনলাইনেই সবচেয়ে ভালো ইনফো পাওয়া যায়। আপনার এসির মডেলের নাম লিখে সার্চ দিন ইউটিউবে রিভিউতে দেখুন কিভাবে সাশ্রয় করা যায় এই মডেল দিয়ে। সেখানেই নানা বিশ্লেষণ পাবেন। একাধিক ভিডিও দেখুন। দেখবেন আপনার জন্য অনেক সহজ হবে সব।