সিলিকন ভ্যালি সবকিছুই অটোম্যাট করা চিন্তায় মগ্ন। বিশেষত অটোজিপিটির মাধ্যমে কাজটি সহজ হয়ে উঠতে শুরু করেছে। ওপেনএআই-এর নতুন এই মডেলটি অনলাইন সার্ভিস এবং সফটওয়ারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম। এই কৃত্রিম বুদ্ধিমত্তা আড়ালে থেকেই বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। তবে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের বিস্তৃতি সমুদ্রের মতো দেখলেও এর প্রভাব যেন একতাল কাঁদা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অটোজিপিটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এটি মূলত একটি ওপেন সোর্স অ্যাপ। টোরান ব্রুস রিচার্ডস নামে এক গেম ডেভেলপার এই অ্যাপ বানিয়েছে যাতে চ্যাটজিপিটি ৩.৫ ও ৪ অ্যানোনিমাসলি কাজ করতে পারে।
অবশ্য এই অ্যাপে নতুন তেমন কিছুই নেই। শুধু বিভিন্ন অ্যাপের মধ্যে আত্নঃসংযোগ গড়ে নিতে পারে। জটিল ভাষায় না গিয়ে বলা যায়, চ্যাটজিপিটে আলোচনা বা সমস্যা সমাধানের উপায় পাওয়া যেত এতদিন। এখন কোনো একটি কমান্ড দিলে অটোজিপিটি ব্রাউজার, অ্যাপ বা অন্য অনলাইন মাধ্যমে নানা উপায়ে কাজ করতে পারবে। অর্থাৎ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ক্যাম্পেইন প্রয়োজন হলে অটোজিপিটি তা করে দেবে।
জো কোয়েন নামক এক সফটওয়ার ডেভেলপার জানান, 'অটোজিপিটি ওপেন এআই এর একজন এজেন্ট হিসেবে কাজ করে। এও এজেন্টের অনুরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা নানা কাজ আড়ালে সম্পন্ন করে অনেক কিছুই সহজ করে দেয়।'